|
Ubuntu 6.10 (Edgy Eft) বের হল উবুন্টুর নতুন সংস্করণ |
|
Written by Ishtiaque Ahmed
|
|
শুক্রবার, 03 নভেম্বার 2006 |
|
২০০৬ সাল অর্থৎ এ বছরেরই জুন মাসে বের হয় উবুন্টু ৬.০৬ ড্যাপারড্রেক । তারই ধারাবাহিকতায় গত ২৬শে অক্টোবর ০৬ উবুন্টুর স্পন্সর Canonical Ltd ঘোষনা করল উবুন্টুর নতুন সংস্করণ উবুন্টু ৬.১০ এজি ইএফটি । প্রতিটি উবুন্টু লিনাক্সের রিলিজের সাথে সাথে সকলের জন্য ১৮ মাস ফ্রি সিকিউরিটি আপডেট সাপোর্ট দেয়া হয় ।
আফ্রিকার একটি জনপ্রিয় দর্শন হচ্ছে "মানুষ মানুষের জন্য" আফ্রিকার "জুলু" সম্প্রদায় এ ভাষায় এটিই হচ্ছে "উবুন্টু" । উবুন্টু লিনাক্স সেই দর্শনেরই প্রকাশ ।সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে অভিজ্ঞ ব্যাবহারকারী সকলের জন্য সহজ লিনাক্স হচ্ছে উবুন্টু । এর কারণ হচ্ছে উবুন্টুর সহজ ইন্টারফেস এবং সহজ ব্যবহারযোগ্যতা ।উবুন্টুর প্রতিটি রিলিজে থাকে ওপেনসোর্স এ্যাপলিকেশন সমূহের সাম্প্রতিক সংস্করণ । দেখা যাক নতুন কি আছে উবুন্টু ৬.১০ এজি ইএফটি তে : * সাম্প্রতিক লিনাক্স কার্নেল । * GNOME 2.16 - গনোম ডেক্সটপ পরিবেশ (Desktop Environment) এর সাম্প্রতিক সংস্করণ ।
* OpenOffice 2.0.4 - জনপ্রিয় অফিস এ্যাপলিকেশন ওপেন অফিস এর সাম্প্রতিক সংস্করণ ।
* Firefox 2.0 - মোজিলা ফায়ারফক্স ব্রাউজার এর সাম্প্রতিক সংস্করণ । যার আছে spell check support , ক্রাশ করলে সেশন রিস্টোর শুবিধা , বিল্টইন phishing সনাক্তকারী এবং আরো অনেক... ফিচার ।
* F-spot - একটি ফটো ব্যবস্থাপনা ( photo manager ) এ্যাপলিকেশন । এটি সহঝে ফটো ট্যাগিং এবং অনলাইন ফটো ওয়েবসাইট যেমন Flickr এ ফটো আপলোডের সুবিধা দেয় ।
* Evolution 2.8.0 - একটি ইমেইল ক্লায়েন্ট ।
* Tomboy - সহজে ব্যবহার যোগ্য নোট করার এ্যাপলিকেশন
* Gaim 2.0 beta 3.1 - এটি একটি Instant massaging ( তাৎক্ষনিক বার্তা ) এ্যাপলিকেশন ।
* Upstart - পরিস্কার ডিজাইন এবং দ্রুত boot time এর একটি start-up manager
এবং অন্যন্য প্যাকেজ এ্যাপলিকেশনগুলো র সাম্প্রতিক সংস্করণ
এছাড়াও রয়েছে নতুন Edgy থিম , উইন্ডোর সামান্য গোলাকার বর্ডার
এছাড়াও আরও জানতে পারেন এই লিন্ক গুলো থেকে
http://www.ubuntu.com/news/610released
http://wiki.ubuntu.com/EdgyReleaseNotes
এবং উবুন্টু লিনাক্স ডাউনলোড করতে পারেন http://www.ubuntu.com/download এখান থেকে ।
বাংলায় উবুন্টু লিনাক্স ইন্সটলেশন সংক্রান্ত টিউটোরিয়ালের জন্য এই লিন্কটিতে যেতে পারেন ।

ইশতিয়াক আহমেদ (ফয়সাল)
|