|
বন্ধ হয়ে যাচ্ছে Ubuntu 5.04 এর সিকিউরিটি সাপোর্ট |
|
Written by Ishtiaque Ahmed
|
|
শুক্রবার, 03 নভেম্বার 2006 |
|
গত সপ্তাহে অক্টোবর ৩১ - ২০০৬ তারিখে Canonical ঘোষনা করেছে তারা Ubuntu 5.04 ( Code Name - Hoary Hedgehog’s ) এর সিকিউরিটি সাপোর্টদেয়া বন্ধ করে দিচ্ছে ।
প্রথম উবুন্টু লিনাক্স Ubuntu 4.10 ( Code Name -Warty Warthog ) এর রিলিজের পর Ubuntu 5.04 হচ্ছে উবুন্টু লিনাক্স এর দ্বিতীয়তম রিলিজ ( উল্লেখ্য উবুন্টুর নামের পাশের সংখ্যাটি হচ্ছে রিলিজের বছর এবং মাসের ভিত্তিতে ) ।
অর্থাৎ এখন থেকে Ubuntu 5.04 এর জন্য সিকিউরিটি আপডেট পাওয়া যাবেনা । এখনো যারা এই উবুন্টুর ভার্সনটি ব্যবহার করছেন তাদের কে উবুন্টুর নতুন ভার্সনে আপগ্রেডের জন্য অনুরোধ করা হচ্ছে । এক্ষেত্রে Ubuntu 5.10 ( Breezy ) বা Ubuntu 6.06 LTS ( Dapper Drake ) ভার্সনে আপগ্রেড করতে পারেন । আপডেট সংক্রান্ত নির্দেশনার জন্য লিন্ক গুলো দেখুন । ইশতিয়াক আহমেদ (ফয়সাল)
|