মুক্ত মেইলিং লিস্ট

Google Groups
Subscribe to মুক্ত
Email:
Visit this group

আমাদের বন্ধুরা

 

Ubuntu BD
spread_ap.gif

 

Login Form






Lost Password?
No account yet? Register

বিসিএস ২০০৬ কম্পিউটার মেলা ও ওপেনসোর্স
Written by Ishtiaque Ahmed   
শুক্রবার, 29 সেপ্টেম্বার 2006

 বিসিএস ২০০৬ কম্পিউটার মেলা ওপেনসোর্স বিষয়ক সেমিনার

১৮ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টায় ভাসানী নভোথিয়েটার সেমিনার হলে এবারের বিসিএস কম্পিউটার মেলার প্রথম সেমিনারটি অনুষ্ঠিত হয় । উন্মুক্ত সফটওয়্যার : উন্নয়নের সুযোগ শীর্ষক এ সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ লিনাক্স ইউজার অ্যালায়েন্সের ( www.linux.org.bd ) রাসেল জন ।

 

তিনি লিনাক্সসহ উন্মুক্ত সফটওয়্যারের ইতিহাস, ব্যবহারের নিয়ম, বিভিন্ন সুবিধা, সুফল, বিভিন্ন দামি ও উন্মুক্ত সফটওয়্যারের মধ্যে তুলনামূলক আলোকপাত করেন । বাংলাদেশে এ সফটওয়্যারের ব্যবহার বাড়াতে করণীয় ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন । এছাড়াও বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে উন্মুক্ত সফটওয়্যারের ব্যবহার ও এর প্রভাব নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোসাদ্দেক হোসেন কামাল । সেমিনারে আইএসপি ও ইন্টারনেটে লিনাক্স ও উন্মুক্ত সফটওয়্যারের ব্যবহার নিয়ে বক্তব্য রাখেন বিডি কম অনলাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুমন আহমেদ সাব্বির । ব্যক্তিগত জীবনে লিনাক্সের ব্যবহার ও সুফল নিয়ে আলোচনা করেন বিশিষ্ট আইটি কনসালটেন্ট সামিউল হক । এছাড়াও সেমিনারে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ফয়েজউল্লাহ খান ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাবেক নির্বাহী পরিচালক আজিজুর রহমান । সেমিনারে প্রশ্নোত্তর পর্বে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচকবৃন্দ । দিনের পরবর্তী সেমিনারটি অনুষ্ঠিত হয় বিকেল ৫টায়। বিষয় নির্ধারিত ছিল ইমপ্যাক্ট অন এসইএএমইউইফোর । সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ কম্পিউটার সমিতি । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিডিকম অনলাইনের ব্যবস্থাপনা পরিচালক সুমন আহমেদ সাব্বির ।

 

     

 

 শিশুতোষ কম্পিউটিং শিক্ষা ও প্রতিযোগীতা

  বিসিএস কম্পিউটার মেলা ২০০৬ এর অন্যতম আকর্ষন ছিল  " শিশুতোষ কম্পিউটিং শিক্ষাও প্রতিযোগীতা " । বিসিএস এবং BLUA (Bangladesh Linux User Alliance ) এর যৌথ আয়োজনে । BLUA এ ১১৭৮ স্কুলশিক্ষার্থী দের শেখানো হয় Edubuntu Linux ব্যবহার করা । এবং দর্শনার্থীদের মধ্যে ৯০০০ এর অধিক লিনাক্স এবং ওপেনসোর্স সফটওয়্যার বিষয়ক লিফলেট বিলি করা হয় এবং ২৫০ টি উবুন্টু সিডি ও ১৫০টি এডুবুন্টু সিডিও বিলি করা হয় । এখানে মেলায় আসা শিক্ষার্থীদের কম্পিউটার শেখা ও ইন্টারনেট সম্পর্কে প্রথমিক ধারনা দেয়া হয় ।সকল পিসি গুলোতে লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে । ছোট শিশু এবং শিক্ষার্থীরা লিনাক্সে গেম খেলে ও ছবি আকাঁআকিঁ করে । মেলার শেষদিনে আয়োজিত প্রতিযোগীতায় শিক্ষার্থীদের দুটি গ্রুপে ভাগ করে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় । নার্সারী থেকে ২য় শ্রেনী পর্যন্ত একটি গ্রুপ এবং ৩য় থেকে ৮ম শ্রেনী পর্যন্ত একটি করে মোট দুটি গ্রুপ করা হয় । প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মোট ২০টি প্রশ্নের উত্তর দিতে হয় । সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের পুরস্কৃত
করা হয় ।

 

 

 


 

ইশিতিয়াক আহমেদ (ফয়সাল) 

মুক্ত রিপোর্টার

মন্তব্যগুলো (2) add feed
...
লিখেছেন A Guest on October 10, 2006

লেখাটা দারুন হয়েছে।

আমি মুগ্ধ!

- অমি

ফয়সাল
লিখেছেন A Guest on October 10, 2006

ধণ্যবাদ বস্
দেখতে হবেনা কে লিখছে images/grin.gif

মন্তব্য লিখুন
নাম:
ইমেইল:
শিরোনাম:
মন্তব্য:
Smiley Smiley Smiley Smiley Smiley Smiley Smiley Smiley Smiley Smiley Smiley Smiley Smiley Smiley Smiley bold italicize underline url
 
< Prev   Next >
কপিরাইট নোটিশ: মুক্ত ম্যাগাজিনের লেখাসমূহ ম্যাগাজিন , পত্রিকা বা অন্যান্য মিডিয়ায় প্রকাশ করা যাবে , তবে এক্ষেত্রে উক্ত লেখাটির মূল লেখকের নাম এবং মুক্ত এর ওয়েব এ্যাড্রেস উল্লেখ করতে হবে
 
This site is powered by: Joomla & Site is hosted by: phpXperts