মুক্ত মেইলিং লিস্ট

Google Groups
Subscribe to মুক্ত
Email:
Visit this group

আমাদের বন্ধুরা

 

Ubuntu BD
spread_ap.gif

 

Login Form






Lost Password?
No account yet? Register

সাম্প্রতিক মন্তব্য

উবুন্টু ইন্ট্রাপিড আইবেক্স উদ্বোধনী অনুষ্ঠ...
Dear Sir / Madam Ami kono msg. pai nai. Thanks
Banshee একটি ওপেনসোর্স গানশোনা ও গান ব্যাবস্থাপন...
আসলে ভাই এত দিন শুধু গান শ८..
এক বাংলাদেশীর তৈরী উবুন্টু Add-on
এখানে ৫ টি আলাদা ফাইল আছে।...
এক বাংলাদেশীর তৈরী উবুন্টু Add-on
Thanks for addone. but its works ubuntu 9.10?
elephants dream - একটি মুক্ত চলচ্চিত্র
তারা একই ধারায় সম্প্রতি আ&#-5330;.
উবুন্টু ৮.১০ তে অফলাইনে ওপেন অফিস ৩.০ ইন্সটল ক...
অফিসের সার্ভার থেকে অনেক &#-5330;.
ফায়ারফক্সকে আরও ব্যাবহার উপযোগি করা
কাজের একটা পোষ্ট পেলাম । ধ...

প্রতিবেদন
Super Ubuntu আসলেই সুপার উবুন্টু লিনাক্স
Written by Ishtiaque Ahmed   
শনিবার, 10 অক্টোবার 2009
আমার পূর্ববর্তী টিউটোরিয়াল গুলোর মাধ্যমে আশাকরি নতুন উবুন্টু লিনাক্স ইউজার তৈরী করতে পেরেছি আপনাদের মধ্যথেকে। আপনারা যারা মূল উবুন্টু লিনাক্স সিডি থেকে উবুন্টু ইনস্টল করে ব্যবহার করছেন তারা নিশ্চই লক্ষ্য করেছেন প্রাথমিক ভাবে আপনি এতে মাল্টিমিডিয়া,এমপি3 বা অন্যান্য ভিডিও ফরমেট প্লে করতে পারছেননা। কারন এসকল কোডেক রিডিস্ট্রিবিউট করায় সমস্যা আছে আর উবুন্টুকে তারা প্রোপাইটারি বা ক্লোজসোর্সড প্রোগ্রাম হতে তারা  মুক্ত রাখতে চায়। তবে আপনার ইন্টারনেট থাকলে এসব কোডেক আপনি সহজেই ডাউনলোড করেনিতে পারেন। আর যাদের নেট কানেকশন নেই তারা উবুন্টুভিত্তিক অন্যান্য ডিস্ট্রিবিউশন যেমন লিনাক্স-মিন্ট ব্যবহার করতে পারেন। বা সালাহ্উদ্দিন এর তৈরী এডঅন টি ব্যবহার করতে পারেন।
Read more...
 
ওপেনসোর্স কি ও কেন? সহজ ভাষায়…
Written by Ishtiaque Ahmed   
শনিবার, 10 অক্টোবার 2009
আমার এই লিখাটিতে আমি ওপেনসোর্স কি ও কেন তা সহজভাবে বলার চেষ্টা করেছি আশাকরি আপনাদের ভালো লাগবে
Read more...
 
ওপেনসুসি ১১.১ আরেকটি জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশন
Written by Ishtiaque Ahmed   
রবিবার, 08 মার্চ 2009

লিনাক্স হচ্ছে এমন একটি অপারেটিং সিস্টেম যার রয়েছে অনেক গুলো ডিস্ট্রিবিউশন,অনেকগুলো ফ্লেভার যা ব্যবহারকারী কে স্বাধীনতা দেয় তার পছন্দ ও প্রয়োজনীয়তার ভিত্তিতে নির্দিষ্ট লিনাক্স ডিস্ট্রিবিউশন বেছে নেয়ার স্বাধীনতা। অর্থাৎ আপনি যদি মাল্টিমিডিয়া ব্যাবহারকারী হন বা অডিও ভিডিও এডিটিং এর কাজ করেন তবে আপনি সেসকল এ্যাপলিকেশন বা সুবিধা সম্বলিত লিনাক্স ডিস্ট্রিবিউশন খুঁজে পাবেন তাছাড়াও অফিস বা কর্পোরেট ইউজার,লোকনফিগারেশন পিসির জন্য, ক্লাউড কম্পিউটিং এর জন্য মাল্টিমিডিয়া স্টুডিওর জন্য রয়েছে আলাদা আলাদা লিনাক্স ডিস্ট্রিবিউশন। এর মধ্যে কিছু লিনাক্স ডিস্ট্রিবিউশন ব্যবহারকারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে যার মধ্যে উবুন্টু সম্পর্কে তো আপনারা প্রায় সবাই জানেন তবেন উবন্টু ছাড়াও জনপ্রিয়তার শীর্ষে যেসকল লিনাক্স ডিস্ট্রিবিউশন রয়েছে তার মধ্যে যথাক্রমে ওপেনসুসি,ফিডোরা,ডেবিয়ান,ম্যানড্রিভা, পিসিলিনাক্সওএস অন্যতম। আমার এর আগের বেশিরভাগ পোষ্টে আমি উবুন্টু নিয়েই বেশী লিখেছি এতে কেউকেউ আমার কাছে অভিযোগ এবং ইচ্ছা প্রকাশ করেছেন আমি যেন অন্যান্য লিনাক্স ডিস্ট্রিবিউশন নিয়েও লিখি তাই ভাবলাম ওপেনসুসি ১১.১ দিয়েই শুরু করি। উবুন্টুর পর এটি আমার দ্বিতীয় পছন্দের লিনাক্স ডিস্ট্রিবিউশন।

Read more...
 
ইন্টারনেটে আমার ভাষা
Written by মুনির হাসান   
শুক্রবার, 20 ফেব্রুয়ারী 2009
কোন ভাষা টিকে থাকবে−গুটেনবার্গের ছাপাখানা আবিষ্কারের আগে এ প্রশ্নের উত্তরটা ছিল সহজ। বলা হতো, সেসব ভাষাই টিকে থাকবে, যেগুলোর লিখিত রূপ আছে। যে যে ভাষা কেবল ‘কথাবার্তায়’ চলে, তা বিবর্তিত হয়ে একসময় হারিয়ে যাবে। ছাপাখানা আবিষ্কারের পর, ব্যাপারটা অনেকখানি পাল্টে গেল। তখন বোঝা গেল, ভাষাকে বাঁচিয়ে রাখতে হলে দরকার তার ‘মুদ্রণরূপ’। পরের ইতিহাস অনেক দ্রুত এগিয়েছে। যে ভাষাগুলো তাদের অক্ষরের ছাপ পায়নি, সিসাতে তারা হারিয়ে যেতে শুরু করল। বলা যায়, ভাষার ওপর প্রযুক্তির ছড়ি ঘোরানো সেই থেকে। এরপর এল টাইপরাইটার, ফটোটাইপ সেটিং−ক্রমশ উন্নত প্রযুক্তি!

বিশ শতকে কম্পিউটার, কম্পিউটারের নিজের ভাষা কিন্তু সহজ−জলবৎ তরলং, কেবল ‘১’ আর ‘০’। তা সে ভাষা তো মানুষ ‘সেভাবে’ বোঝে না, তাই তৈরি করা হলো নিয়মকানুন, অনুবাদক। আমাদের ভাষাকে কম্পিউটারের ভাষায় প্রকাশের জন্য একটা মোর্সকোডের মতো ম্যাপ বানানো হলো [মোর্সকোড হলো ড্যাশ আর ডটের মাধ্যমে ইংরেজি বর্ণমালা বোঝানোর সংকেতলিপি। টেলিগ্রাফে ব্যবহূত হয়]। সেটির একটি গালভরা নামও হলো−আসকি (ASCII)। এগুলো কিন্তু মুশকিল নয়, বরং প্রযুক্তির ধারাবাহিক ক্রমবিকাশ। মুশকিলটা হয়েছে অন্য। শিল্প ও জ্ঞান-বিজ্ঞানের বিকাশ এই পৃথিবীর সবখানে একসঙ্গে হয়নি। ফলে কম্পিউটার নামের যন্ত্রটির বিকাশের সঙ্গে যাঁরা জড়িত ছিলেন, তাঁদের সবাই ছিলেন ইংরেজি ভাষাভাষী। ফলে তাঁরা কেবল তাঁদের ভাষার (ইংরেজি) কথা ভেবে যাবতীয় কল-কব্জা, নীতিমালা বানিয়েছেন।
Read more...
 
মুঠোফোনের জন্য মুক্ত অপারেটিং সিস্টেম এনড্রয়েড
Written by ডট কম প্রতিবেদক, দৈনিক প্রথম আলো, ১২ সেপ্টেম্বর ২০০৮   
রবিবার, 14 সেপ্টেম্বার 2008
প্রথম যখন মোবাইল ফোন বাজারে আসে, তখন কেউ ভাবেনি যে একদিন এই মোবাইল ফোন কম্পিউটারের সমকক্ষভাবে কাজ করতে পারবে। বর্তমানের স্নার্টফোনগুলো মোটামুটি কম্পিউটারের মতোই কাজ করতে পারে। এ জন্য এগুলোয় রয়েছে মোবাইল অপারেটিং সিস্টেম। এ পর্যন্ত জাভা সিমবিয়ান এবং উইন্ডোজ মোবাইল অপারেটিং সিস্টেমই সব ফোনে দেখা যেত। এবার সার্চ জায়েন্ট গুগল এনড্রয়েড নামে নতুন মোবাইল অপারেটিং সিস্টেম বাজারে ছাড়ছে। গুগলের এ মোবাইল ফোনকে বলা হচ্ছে ম্যাজিক ফোন।
Read more...
 
<< Start < Prev 1 2 Next > End >>

Results 1 - 9 of 12
কপিরাইট নোটিশ: মুক্ত ম্যাগাজিনের লেখাসমূহ ম্যাগাজিন , পত্রিকা বা অন্যান্য মিডিয়ায় প্রকাশ করা যাবে , তবে এক্ষেত্রে উক্ত লেখাটির মূল লেখকের নাম এবং মুক্ত এর ওয়েব এ্যাড্রেস উল্লেখ করতে হবে
 
This site is powered by: Joomla & Site is hosted by: phpXperts