আর্কাইভ -
অক্টোবার, 2007
-
জুলাই, 2007
-
মে, 2007
-
মার্চ, 2007
-
ফেব্রুয়ারী, 2007
-
জানুয়ারী, 2007
-
ডিসেম্বার, 2006
-
নভেম্বার, 2006
-
অক্টোবার, 2006
-
সেপ্টেম্বার, 2006
|
| |
প্রতিবেদন
|
Written by ডট কম প্রতিবেদক, দৈনিক প্রথম আলো, ১২ সেপ্টেম্বর ২০০৮
|
|
শনিবার, 13 সেপ্টেম্বার 2008 |
প্রথম যখন মোবাইল ফোন বাজারে আসে, তখন কেউ ভাবেনি যে একদিন এই মোবাইল ফোন কম্পিউটারের সমকক্ষভাবে কাজ করতে পারবে। বর্তমানের স্নার্টফোনগুলো মোটামুটি কম্পিউটারের মতোই কাজ করতে পারে। এ জন্য এগুলোয় রয়েছে মোবাইল অপারেটিং সিস্টেম। এ পর্যন্ত জাভা সিমবিয়ান এবং উইন্ডোজ মোবাইল অপারেটিং সিস্টেমই সব ফোনে দেখা যেত। এবার সার্চ জায়েন্ট গুগল এনড্রয়েড নামে নতুন মোবাইল অপারেটিং সিস্টেম বাজারে ছাড়ছে। গুগলের এ মোবাইল ফোনকে বলা হচ্ছে ম্যাজিক ফোন।
ফিরে দেখা
এনড্রয়েড আমেরিকার ক্যালিফোর্নিয়াভিত্তিক একটি মাঝারি প্রযুক্তি প্রতিষ্ঠান। ১৯৯৫ সালের জুলাই মাসে গুগল এনড্রয়েডকে কিনে নেয়। এরপর থেকেই গুগলের মোবাইল ফোন সফটওয়্যার তৈরির একটি গুজব রটে, পরে অবশ্য তা সত্য প্রমাণিত হয়। তবে একটা বিষয় তখনো খোলসা হয়নি যে গুগল কী ধরনের সফটওয়্যার তৈরি করবে। ২০০৬ সালের ডিসেম্বরে প্রথম ওয়ালস্ট্রিট জার্নাল-এ গুগলের মোবাইল ফোনভিত্তিক সফটওয়্যার তৈরির খবর সবার সামনে আসে। কিছুদিন পর আবারও গুজব রটে যে গুগল মোবাইল ফোন তৈরি করছে। এরও কিছুদিন পর আসল খবর জানা যায় যে গুগল আইফোনের মতো কোনো নির্দিষ্ট গ্যাজেট তৈরি করছে না, তারা মোবাইল ফোনের জন্য একটি অপারেটিং সিস্টেম তৈরি করছে। সেপ্টেম্বর ২০০৭ সালে গুগল বেশ কিছু মোবাইল অ্যাপ্লিকেশন পেটেন্ট করায়।
|
|
Read more...
|
|
|
Written by মুনির হাসান, দৈনিক প্রথম আলো, ৫ সেপ্টেম্বর ২০০৮
|
|
শুক্রবার, 05 সেপ্টেম্বার 2008 |
একটা সময় ছিল যখন উন্নুক্ত সফটওয়্যার মানেই ছিল সার্ভার সফটওয়্যার, কেবল কম্পিউটার পন্ডিতেরা যা ব্যবহার করেন। সার্ভার জগতে ব্যাপারটি এখনো সত্য। কারণ ইন্টারনেটের বেশির ভাগ সফটওয়্যার কিন্তু মুক্ত সফটওয়্যার। বিশ্বের ৬০ শতাংশের বেশি ওয়েবসাইট চলে এপাচি নামের সফটওয়্যারে। সংখ্যার পরিবর্তে আমরা www.prothom-alo.com লিখতে পারি, কারণ বাইন্ড নামের একটি উন্নুক্ত সফটওয়্যার সেখানে কাজ করছে। আমাদের ই-মেইলগুলো তার প্রাপকের কাছে পৌঁছে, কারণ সেন্ডমেইল নামের এসএমটিপি সার্ভারগুলো কার্যকর। কিন্তু কেবল সার্ভারে নয়, সাধারণ ব্যবহারকারীদের জন্যও রয়েছে অনেক কাজের উন্নুক্ত সফটওয়্যার। বিশ্বের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ব্রাউজার মজিলা ফায়ারফক্স বা ইয়াহু, হটমেইল কিংবা জিমেইলের সঙ্গে যুগপৎ কাজ করে এমন তাৎক্ষণিক বার্তাপ্রেরণের সফটওয়্যার পিজিন ছাড়িয়ে এগুলোর বিস্তৃতি এখন সর্বব্যাপী।
লেখালেখি, উপস্থাপনা
কম্পিউটারে কাজের কথা বললে প্রথমেই আসে লেখালেখি, টুকটাক হিসাব-নিকাশ আর উপস্থাপনার কথা। একটা সময় ছিল যখন ওয়ার্ডস্টার, ওয়ার্ড পারফেক্ট প্রভৃতি প্রোগ্রামের মাধ্যমে ডকুমেন্ট প্রসেসিংয়ের কাজ করা হতো। মুক্ত সফটওয়্যার ব্যবহাকারীদের জন্য লেখালেখি, স্প্রেডশিট আর উপস্থাপনার সবচেয়ে কার্যকরী গুচ্ছ সফটওয়্যার হলো ওপেন অফিস। উন্নুক্ত প্রোগ্রামিং সংকেতের এই গুচ্ছ সফটওয়্যারকে অনেক সময় ওপেন অফিস ডট অর্গও বলা হয়, এর ইন্টারনেট ঠিকানার কারণে। এই গুচ্ছ সফটওয়্যারে ওয়ার্ড প্রসেসর হলো রাইটার, স্প্রেডশিট প্রোগ্রামের নাম ক্যাল্ক ও উপস্থাপনার প্রোগ্রামের নাম ইমপ্রেস। প্রত্যেকটি প্রোগ্রামই দৈনন্দিন এবং বিশেষায়িত চাহিদাগুলো পূরণ করে। আমাদের দেশের সাধারণ ব্যবহারকারীদের জন্য বাড়তি পাওয়া হলো, এই সফটওয়্যার বাংলা ভাষায়ও পাওয়া যায়। তা ছাড়া এগুলো থেকে সরাসরি পিডিএফ ফাইল বানানো যায়। এটি বিনা মূল্যে সংগ্রহ করা যাবে http://www.openoffice.org এই ঠিকানা থেকে।
|
|
Read more...
|
|
|
Written by Ishtiaque Ahmed
|
|
বুধবার, 21 মে 2008 |
|
মুক্ত সফটওয়্যার ঘরানার অপারেটিং সিস্টেম লিনাক্সের যেসকল ডিস্ট্রিবিউশন রয়েছে তারমধ্যে অত্যন্ত জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশন হচ্ছে উবুন্টু লিনাক্স। নানা দেশে তো বটেই বাংলাদেশেও উবুন্টু লিনাক্স ডিস্ট্রিবিউশনটি অত্যন্ত জনপ্রিয়। সেই জনপ্রিয়তাকে আরও ওপরে নিয়ে যাবার লক্ষ্যে কাজ করে যাচ্ছে উবুন্টু বাংলাদেশী লোকাল কমিউনিটি টিম। উবুন্টুলিনাক্সের নতুন সংস্করণ উবুন্টু ৮.০৪ (হার্ডি হ্যারন) কে বাংলাদেশে আনুষ্ঠানিক ভাবে সবার মাঝে পরিচিত করার লক্ষ্যে রিলিজ পার্টির আয়োজন করে তারা। এতে উপস্থিত ছিলেন উবুন্টু বাংলাদেশ টিমের অন্যতম ভলান্টিয়ার রাসেল জন, অমিআজাদ(ekushey.org),বাংলাদেশের অন্যতম পিএইচপি ডেভলপার হাসিন হায়দার,উবুন্টুবিডির ভলান্টিয়ার, এনজিও কর্মী, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র এবং উবুন্টু লিনাক্স ব্যবহারে উৎসুক ব্যবহারকারী এছাড়াও একজন প্রবীন উবুন্টুপ্রেমীর উপস্থিতিও উল্যেখযোগ্য ছিল।
|
|
Read more...
|
|
|
Written by Ferdaus al Amin
|
|
শুক্রবার, 16 মে 2008 |
ডেবিয়ান লিনাক্স এর সর্বশেষ সংস্করনলিনাক্স ম্যগাজিন থেকে নেয়া কিছু তথ্য এখানে উপহার দেয়ার চেষ্টা মাত্র।
|
|
Read more...
|
|
|
Written by জাবেদ সুলতান পিয়াস : কম্পিউটার প্রতিদিন : প্রথম আলো : ৩১ মার্চ ২০০৭
|
|
মঙগলবার, 03 এপ্রিল 2007 |
|
মুক্ত সফটওয়্যারের মাধ্যমে আমাদের নিজস্ব একটি জায়গা তৈরি করে নিতে হবে। আর এ জন্য দরকার সবার মধ্যে সচেতনতা তৈরি আর সবার অংশগ্রহণ। আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে, বাইরে থেকে এসে কেউ করে দেবে না। গতকাল শুক্রবার ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বেসিসের সফটওয়্যার মেলায় অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। তাঁরা মুক্ত সফটওয়্যার ব্যবহারের জন্য সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান, ব্যক্তিসহ সবাইকে বিশেষ করে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
|
|
Read more...
|
|
| |
|
|
|