আর্কাইভ -
অক্টোবার, 2007
-
জুলাই, 2007
-
মে, 2007
-
মার্চ, 2007
-
ফেব্রুয়ারী, 2007
-
জানুয়ারী, 2007
-
ডিসেম্বার, 2006
-
নভেম্বার, 2006
-
অক্টোবার, 2006
-
সেপ্টেম্বার, 2006
|
| |
|
Written by উবুন্টু লন্ডন সংবাদাতা
|
|
ক্যানোনিক্যাল লিমিটেড হলো উবুন্টু এবং বাযার পণ্যের অফিশিয়াল স্পন্সর। আজ তারা সারা বিশ্বের ব্যবহারকারীদের জন্য বাযার ভার্সন কন্ট্রোল টুলের ১.০ সংস্করণ উন্মুক্ত করলো। ভার্সন কন্ট্রোল টুলগুলি সাধারণত একাধিক ডেভলপারদের কেন্দ্রিক ভাবে কাজ করার সুবিধা দিয়ে থাকে। যারা একই প্রজেকন্টে ভিন্ন ভিন্ন অবস্থানে কাজ করে, তারা তাদের করা কাজগুলি ভার্সন কন্ট্রোল টুলের মাধ্যমে একত্রিত করতে পারে।
|
|
Read more...
|
|
|
Written by Ishtiaque Ahmed
|
|
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগে গতকাল বুধবার উন্মুক্ত প্রোগ্রামিং সংকেত ভিত্তিক মুক্ত সফটওয়্যারের উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওপেনসোর্স নেটওয়ার্ক (JUOSN) আয়োজিত এই কর্মশালায় লিনাক্সের বিভিন্ন সফটওয়্যারসহ মুক্ত সফটওয়্যারের উপর মৌলিক ধারনা দেয়া হয়।
|
|
Read more...
|
|
|
More...
|

|
Written by ডট কম প্রতিবেদক, দৈনিক প্রথম আলো, ১২ সেপ্টেম্বর ২০০৮
|
প্রথম যখন মোবাইল ফোন বাজারে আসে, তখন কেউ ভাবেনি যে একদিন এই মোবাইল ফোন কম্পিউটারের সমকক্ষভাবে কাজ করতে পারবে। বর্তমানের স্নার্টফোনগুলো মোটামুটি কম্পিউটারের মতোই কাজ করতে পারে। এ জন্য এগুলোয় রয়েছে মোবাইল অপারেটিং সিস্টেম। এ পর্যন্ত জাভা সিমবিয়ান এবং উইন্ডোজ মোবাইল অপারেটিং সিস্টেমই সব ফোনে দেখা যেত। এবার সার্চ জায়েন্ট গুগল এনড্রয়েড নামে নতুন মোবাইল অপারেটিং সিস্টেম বাজারে ছাড়ছে। গুগলের এ মোবাইল ফোনকে বলা হচ্ছে ম্যাজিক ফোন।
ফিরে দেখা
এনড্রয়েড আমেরিকার ক্যালিফোর্নিয়াভিত্তিক একটি মাঝারি প্রযুক্তি প্রতিষ্ঠান। ১৯৯৫ সালের জুলাই মাসে গুগল এনড্রয়েডকে কিনে নেয়। এরপর থেকেই গুগলের মোবাইল ফোন সফটওয়্যার তৈরির একটি গুজব রটে, পরে অবশ্য তা সত্য প্রমাণিত হয়। তবে একটা বিষয় তখনো খোলসা হয়নি যে গুগল কী ধরনের সফটওয়্যার তৈরি করবে। ২০০৬ সালের ডিসেম্বরে প্রথম ওয়ালস্ট্রিট জার্নাল-এ গুগলের মোবাইল ফোনভিত্তিক সফটওয়্যার তৈরির খবর সবার সামনে আসে। কিছুদিন পর আবারও গুজব রটে যে গুগল মোবাইল ফোন তৈরি করছে। এরও কিছুদিন পর আসল খবর জানা যায় যে গুগল আইফোনের মতো কোনো নির্দিষ্ট গ্যাজেট তৈরি করছে না, তারা মোবাইল ফোনের জন্য একটি অপারেটিং সিস্টেম তৈরি করছে। সেপ্টেম্বর ২০০৭ সালে গুগল বেশ কিছু মোবাইল অ্যাপ্লিকেশন পেটেন্ট করায়।
|
|
Read more...
|
|
|
Written by মুনির হাসান, দৈনিক প্রথম আলো, ৫ সেপ্টেম্বর ২০০৮
|
একটা সময় ছিল যখন উন্নুক্ত সফটওয়্যার মানেই ছিল সার্ভার সফটওয়্যার, কেবল কম্পিউটার পন্ডিতেরা যা ব্যবহার করেন। সার্ভার জগতে ব্যাপারটি এখনো সত্য। কারণ ইন্টারনেটের বেশির ভাগ সফটওয়্যার কিন্তু মুক্ত সফটওয়্যার। বিশ্বের ৬০ শতাংশের বেশি ওয়েবসাইট চলে এপাচি নামের সফটওয়্যারে। সংখ্যার পরিবর্তে আমরা www.prothom-alo.com লিখতে পারি, কারণ বাইন্ড নামের একটি উন্নুক্ত সফটওয়্যার সেখানে কাজ করছে। আমাদের ই-মেইলগুলো তার প্রাপকের কাছে পৌঁছে, কারণ সেন্ডমেইল নামের এসএমটিপি সার্ভারগুলো কার্যকর। কিন্তু কেবল সার্ভারে নয়, সাধারণ ব্যবহারকারীদের জন্যও রয়েছে অনেক কাজের উন্নুক্ত সফটওয়্যার। বিশ্বের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ব্রাউজার মজিলা ফায়ারফক্স বা ইয়াহু, হটমেইল কিংবা জিমেইলের সঙ্গে যুগপৎ কাজ করে এমন তাৎক্ষণিক বার্তাপ্রেরণের সফটওয়্যার পিজিন ছাড়িয়ে এগুলোর বিস্তৃতি এখন সর্বব্যাপী।
লেখালেখি, উপস্থাপনা
কম্পিউটারে কাজের কথা বললে প্রথমেই আসে লেখালেখি, টুকটাক হিসাব-নিকাশ আর উপস্থাপনার কথা। একটা সময় ছিল যখন ওয়ার্ডস্টার, ওয়ার্ড পারফেক্ট প্রভৃতি প্রোগ্রামের মাধ্যমে ডকুমেন্ট প্রসেসিংয়ের কাজ করা হতো। মুক্ত সফটওয়্যার ব্যবহাকারীদের জন্য লেখালেখি, স্প্রেডশিট আর উপস্থাপনার সবচেয়ে কার্যকরী গুচ্ছ সফটওয়্যার হলো ওপেন অফিস। উন্নুক্ত প্রোগ্রামিং সংকেতের এই গুচ্ছ সফটওয়্যারকে অনেক সময় ওপেন অফিস ডট অর্গও বলা হয়, এর ইন্টারনেট ঠিকানার কারণে। এই গুচ্ছ সফটওয়্যারে ওয়ার্ড প্রসেসর হলো রাইটার, স্প্রেডশিট প্রোগ্রামের নাম ক্যাল্ক ও উপস্থাপনার প্রোগ্রামের নাম ইমপ্রেস। প্রত্যেকটি প্রোগ্রামই দৈনন্দিন এবং বিশেষায়িত চাহিদাগুলো পূরণ করে। আমাদের দেশের সাধারণ ব্যবহারকারীদের জন্য বাড়তি পাওয়া হলো, এই সফটওয়্যার বাংলা ভাষায়ও পাওয়া যায়। তা ছাড়া এগুলো থেকে সরাসরি পিডিএফ ফাইল বানানো যায়। এটি বিনা মূল্যে সংগ্রহ করা যাবে http://www.openoffice.org এই ঠিকানা থেকে।
|
|
Read more...
|
|
|
More...
|
|
Written by Ishtiaque Ahmed
|
|
উবুন্টু লিনাক্স হচ্ছে একটি জনপ্রিয় লিনাক্স ডিস্টিবিউশন। ব্যবহারকারী বান্ধব, দীর্ঘমেয়াদি সেবা (Long Term Support), সহজ এ্যাপলিকেশন প্যাকেজ ম্যানেজমেন্ট সহ আরো বিভিন্ন কারনে এটি অধিক সংখ্যক কম্পিউটার ব্যাবহারকারীর দৃষ্টি আকর্ষনে সমর্থ হয়েছে।উবুন্টুর আরেকটি উল্ল্যেখযোগ্য বৈশিষ্ট হল ৬মাস অন্তর অন্তর উবুন্টুর নতুন সংস্করণ রিলিজ হয়,যেখানে অন্য লিনাক্স ডিস্টিবিউশন গুলো বছরে একবার আপডেট সংস্করণ রিলিজ করে। উবুন্টু ছয় মাস অন্তর অন্তর রিলিজ হওয়ায় ব্যবহারকারীরা এ্যাপলিকেশন সমূহের সর্বশেষ আপডেট সংস্করণ ব্যাবহার করতে পারে।
|
|
Read more...
|
|
|
Written by Ishtiaque Ahmed
|
|
K3b হল লিনাক্সে সিডি বা ডিভিডি রাইটিং এর জন্য একটি ওপেনসোর্স সফটওয়্যার। সিডি বা ডিভডি রাইটিং এর ক্ষেত্রে এটি লিনাক্সের অন্যতম জনপ্রিয় সফটওয়্যার ও বটে।
|
|
Read more...
|
|
|
More...
|

|
Contributed by ahmed
|
অনেক সময় দেখা যায় কোনো জরূরী সফটওয়্যার আপনি ডাউনলোড করতে চাচ্ছেন কিন্তু সেটি আপনাকে ডাউনলোড করতে হবে আর,পি,এম ফরম্যাটে অথচ আপনি ব্যবহার করছেন উবুন্টু অথবা ডেবিয়ান বেইজড যে কোনো ডিস্ট্রো সেক্ষেত্রে সফটওয়্যারটির ডেব প্যাকেজ খুজে বের করতে হয় যা অনেক সময় পাওয়া যায় না। তখন খুব সহজেই আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন নিম্নোক্ত উপায়ে।
এর জন্য যা যা লাগবে:
১/ আর,পি,এম/ডেব প্যাকেজ ম্যানেজার
২/ জিসিসি কম্পাইলার
৩/ এলিয়েন সফটওয়্যার
সাধারণত এইগুলা নতুন ডিস্ট্রোর সাথে আপনি রেডি পেয়ে যাবেন নতুন করে ইন্সটল করার প্রয়োজন নেই। সুতরাং আপনাকে এখন শুধু মাত্র আসল সফটওয়্যারটি ইনস্টল করতে হবে।
[b]বি:দ্র:[/b] [i]যারা ডেবিয়ান বেইসড ডিস্ট্রো(উবুন্টু,লিনাক্স মিন্ট,ড্রিম লিনাক্স) ইউজ করছেন না তারা এই সফটওয়্যারটি ব্যবহার করার জন্য [url=ftp://ykbsb2.yk.psu.edu/pub/alien/]এখান থেকে[/url] আলাদা ভাবে ডাউনলোড করে ইন্সটল করে নিবেন।[/i]
এখন আপনাকে ইন্সটল করতে হবে এ্যালিয়েন নামের একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটির কাজ হলো বিভিন্ন প্যাকেজ এক এক্সটেনশন থেকে আরেক এক্সটেনশনে কনভার্ট করা। এর মাধ্যমে আর,পি,এম থেকে ডেব, স্ল্যাকের টিজিযে, স্ট্যাম্পিডের এসএলপি ফরম্যাটে কনভার্ট করতে পারবেন। এটি সিনাপ্টিকে Alien নামে সার্চ দিলেই পেয়ে যাবেন।
কিংবা কমান্ড লাইন থেকে ইন্সটল করার জন্য লিখুন
[code]apt-get install alien[/code]
অথবা সোর্স কোড থেকে ইন্সটল করার জন্য আপনাকে ডাউনলোড করতে হবে [url=http://ftp.de.debian.org/debian/pool/main/a/alien/alien_8.72.tar.gz]এই প্যাকেজটা[/url]
হয়ে গেল ইন্সটলেশন এবার কাজের পালা
ধরুন আমি ইংকস্পেস নামে একটি সফটওয়্যার ডাউনলোড করেছি আর,পি,এম ফরম্যাটে এটিকে যদি আমি ডেব ফরম্যাটে নিয়ে উবুন্টুতে ইন্সটল করতে চাই তাহলে আমাকে কমান্ড লাইনে গিয়ে টাইপ করতে হবে
[code]# alien -i inkscape-2.1.3.rpm[/code]
এই একটি মাত্র কমান্ড দিলেই এটি প্রথমে প্যাকেজটিকে আনপ্যাক করবে একটা ডিরেক্টরিতে এরপরে এটিকে আবার ডেব ফরম্যাটে কনভার্ট করবে এবং সবশেষে
[code]dpkg -i inkscape-2.1.3.deb[/code]
ব্যবহার করে (এই কমান্ড হলো কনসোল থেকে কোনো ডেব ফরম্যাটের সফটওয়্যার ইন্সটল করার উপায়, যদিও উবুন্টুতে গ্রাফিকালি ইন্সটল হয়ে যায় কিন্তু অনেক ডেবিয়ান বেইজড ডিস্ট্রোতে ডেব ফরম্যাটের সফটওয়্যার এই কমান্ড প্রয়োগ করে ইন্সটল করা লাগে) এটিকে ইন্সটল করবে।
এবার যেটি ইন্সটল করলেন সেটিকে আন্সটল করার জন্য অথবা কোনো পরিবর্তন করার জন্য ডিপিকেজি কমান্ড ব্যবহার করতে পারবেন সরাসরি।
|
|
|
Written by Ishtiaque Ahmed
|
|
হার্ডডিস্ক পার্টিশনিং হচ্ছে আপনার হার্ডডিস্ক কে কয়েকটি ভাগ করা।অর্থাৎ আপনার কম্পিউটার বুঝবে আপনার হার্ডডিস্কটি কয়েকটি ভাগে বিভক্ত । এর ফলে আপনি একটি পার্টিশনে আপনার ওএস টি ইনস্টল করে অন্য পার্টিশনে রাখতে পারেন। Non-technical user বা যে সকল কম্পিউটার ব্যবহারকারী কম্পিউটার চালনায় খুব একটা অভিজ্ঞ নয় তারা হার্ডডিস্ক পার্টিশনিং ব্যাপারটাকে ভয় পেয়ে থাকে, এইবুঝি তাদের মুল্যবান ডাটা মুছে গেল। ব্যাপারটি লিনাক্স ইনস্টলের সময়ও ঘটে থাকে। যেমন লিনাক্সের জন্য ext3 পার্টিশন তৈরী করতে হয়। অনেকে হার্ডডিস্ক পার্টিশন করতে গিয়ে ভূল বসত নিজের ডাটাফাইল সমূহ মুছে ফেলতে পারেন। এক্ষেত্রে ব্যবহারবান্ধব একটি ডিস্ক পার্টিশনিং সফটওয়্যার রয়েছে যার নাম হচ্ছে "নরটন পার্টিশন ম্যাজিক" তবে এটি ফ্রি নয়। তবে এমন একটি ব্যাবহার বান্ধব ফ্রি ও ওপেনসোর্স হার্ডডিস্ক পার্টিশনিং সফটওয়্যার রয়েছে যার নাম Gnome Partition Editor বা সংক্ষেপে "GParted"
|
|
Read more...
|
|
|
More...
|
|
|
|